ফেনীর চম্পকনগর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ জব্দ করেছে বিজিবি
ফেনী প্রতিনিধি:
১০ অক্টোবর ২০২৫ তারিখ গোপন সংবাদ এর ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) চম্পকনগর বিওপির টহলদল কর্তৃক ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পূর্ব চম্পকনগর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা (৪০ কেজি) এবং ০১ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত গাঁজা ও মদের আনুমানিক বাজার মূল্য ১,৪১,৫০০/- (এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশত) টাকা।
জব্দকৃত মাদকদ্রব্য ছাগলনাইয়া থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।