সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

রাজশাহীতে সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের চার হ্যাকার গ্রেফতার

রাজশাহীতে সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের চার হ্যাকার গ্রেফতার
প্রিন্ট নিউজ

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রামে ০৯ অক্টোবর বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজন হ্যাকারকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশের সম্মিলিত একটি টিম।
গ্রেফতারকৃত হ্যাকাররা হলো ১। মোঃ জুবায়ের হাসান শিশির (২১), ২। মোঃ জাহিদ হাসান সিজান (১৯) ও ৩। মোঃ শরিফুল ইসলাম সিজান (৩৪), ৪। মোঃ রতন আলী (২৫)। মোঃ জুবায়ের হাসান শিশির ও মোঃ জাহিদ হাসান সিজান রাজশাহী বাঘা থানাধীন আশরাফপুর গ্রামের মোঃ ফারুক হোসেন লিটনের ছেলে, মোঃ শরিফুল ইসলাম সিজান একই গ্রামের মোঃ শহিদুল ইসলামের পুত্র এবং মোঃ রতন আলী বাঘা উপজেলারখানপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়,
০৮ অক্টোবর দিবাগত রাত ০০:০১ টা হতে সকাল ০৬:০০ টা পর্যন্ত কয়েকটি টিম অভিযান পরিচালনা করে এ বিকাশ, ইমো (সাইবার) হ্যাকার চক্রের চারজন সদস্য গ্রেফতার হয়। গ্রেফতারকৃত হ্যাকারদের হেফাজত হতে নগদ ১,৪৮,৮২৫/-টাকা, ১১ টি বিভিন্ন কোম্পানীর মোবাইল সেট, ১৬টি সিম কার্ড ও ৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, রাজশাহী জেলার বাঘা থানা ও নাটোর জেরার লালপুর থানা এলাকায় বিকাশ ও ইমো প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছিলো। এরি ধারাবাহিকতায় রাজশাহী জেলা পুলিশ, র্যা ব ও সেনাবাহিনীর সম্মিলিত অভিযানে বিকাশ ও ইমো প্রতারকচক্রের ৪ জনকে গ্রেফতার করা হয়। পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা রুজু হয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭