সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

নানা বিতর্কে অবশেষে বদলি হলেন ফেনী সোনাগাজী থানার ওসি

নানা বিতর্কে অবশেষে বদলি হলেন ফেনী সোনাগাজী থানার ওসি
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু :

ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকনকে বদলি করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এটি নিয়মিত কার্যক্রমের অংশ।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

এর আগে এক আদেশে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকনকে বদলি করে জেলা গোয়েন্দা শাখায় যুক্ত করা হয়। একই আদেশে পুলিশ পরিদর্শক সাইফুল ইসলামকে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

জানা যায় যে, গত বছরের ৫ ডিসেম্বর সোনাগাজী থানায় যোগদানের পর থেকে ওসি বায়েজিদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে।

এছাড়া সোনাগাজীতে চুরি, ছিনতাই, ডাকাতি ও খুনের ঘটনাসহ নানা অপরাধ বাড়লেও তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার অভিযোগ ওঠে, এসব হয়রানি থেকে পরিত্রাণ ও বিচার দাবি করে পুলিশ সুপার থেকে প্রধান উপদেষ্টার দপ্তর পর্যন্ত অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭