সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ মোকতাদের হোসেন,খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রিজিওনের আওতাধীন সিন্দুকছড়ি জোন সদরে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫)ইং সকাল ১২টায় মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন কমান্ডার বিএ-৭৫১৪ লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি।
সভায় উপস্থিত ছিলেন—
গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য সত্যপ্রু, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, গুইমারা উপজেলা ইসলামিক আন্দোলনের সভাপতি মাগফার, গিরিমৈত্রী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মো. সাহা আলম, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, গচ্ছাবিল আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. দেওয়ান মাতাব্বর, বন বিভাগের প্রতিনিধি, গুইমারা ও মানিকছড়ি প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা, হেডম্যান-কারবারি, সাংবাদিক ও বাজার কমিটির নেতৃবৃন্দ।
আলোচনার মূল বিষয়সমূহ :
১. আসন্ন শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান পালনে পূর্ণ সহযোগিতা নিশ্চিত করা।
২. পাহাড়ি-বাঙালি শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান।
৩. অপহরণ ও আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ।
৪. সেনাবাহিনী কোনো দলের নয়, অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
৫. সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা।
৬. সেনাবাহিনীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো রোধে সচেতনতা সৃষ্টি।
৭. সম্প্রতি ঘটে যাওয়া তবলা পাড়া ঘটনার আলোচনাসহ পাহাড় ধস, অবৈধভাবে পাহাড়কাটা, মাদকদ্রব্য, চাঁদাবাজি, অবৈধ জমি দখল, বালু উত্তোলন, সড়ক দুর্ঘটনা, বাজার সম্প্রসারণে যানজট নিরসন, কারেন্টের অবৈধ সংযোগ বন্ধ, কাঠ-বাঁশ চোরাকারবারি বন্ধ, বাজার মনিটরিং, অপহরণ ইত্যাদি বিষয়ে আলোচনা।
পরবর্তীতে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় ও সুসাস্থ কামনা করে মধ্যাহ্নভোজের মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।