সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

শান্তিপূর্ণ দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তার আশ্বাস ফেনী পুলিশ সুপারের

শান্তিপূর্ণ দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তার আশ্বাস ফেনী পুলিশ সুপারের
প্রিন্ট নিউজ

মো:৷ আশরাফুল হাসান:

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ফেনীতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। সভায় পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান পূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, সরকারি নির্দেশনা মেনে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা সচেষ্ট থাকবে। তিনি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আয়োজকদের সঙ্গে পুলিশের সার্বক্ষণিক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা পূজা আয়োজনের প্রস্তুতি এবং সম্ভাব্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন।

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইদুর রহমান, সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে সভা থেকে জানানো হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭