সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনী সদরের ফাজিল পুরের খুনের রহস্য উন্মোচন: কাঁচি উদ্ধার, আসামি গ্রেফতার

ফেনী সদরের ফাজিল পুরের খুনের রহস্য উন্মোচন: কাঁচি উদ্ধার, আসামি গ্রেফতার
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

ফেনীতে এক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঘটনায় ব্যবহৃত কাঁচি উদ্ধারসহ প্রধান আসামি মোঃ এরশাদ মিয়াকে (২৭) গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, নিহত আলমগীর হোসেন সোহাগ (৩৫) মধ্যম রাজনগর, ফাজিলপুর ইউনিয়নের বাসিন্দা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জেরে আসামি এরশাদ মিয়া কাঁচি দিয়ে আলমগীরের বুক, হাত ও মুখে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার ফেনী মডেল থানায় এজাহার দায়ের করলে শুক্রবার (২৯ আগস্ট) মামলা (নং-৫১/২৫) রুজু হয়। মামলার তদন্তভার এসআই সুবল চন্দ্র নাথের ওপর অর্পণ করা হয়।

পরবর্তীতে পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ ফেনী মডেল থানার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে ফেনীর ছাগলনাইয়া থানাধীন পাঠান নগর এলাকা থেকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতার কৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭