নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাসুদ তাহের নোয়াখালী প্রতিনিধি;
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুকের নির্দেশনায় এবং ওসি (ডিবি) নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) অনুপ চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।
গত ২৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সেনবাগ থানাধীন ছমির মুন্সিরহাট বাজারের মোহাম্মদীয়া হোটেলের সামনে পাকা রাস্তার উপর এ অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন (৪৮), পিতা-মোঃ আবুল খায়ের, মাতা-তাহেরা বেগম, সাং-ইয়ারপুর (আবুল খায়ের কোম্পানীর বাড়ি), ডাকঘর-ছমির মুন্সিরহাট, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা প্রস্তুত করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।