সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করুন; রাষ্ট্রকে বিএমএসএফ নেতৃবৃন্দ

অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করুন; রাষ্ট্রকে বিএমএসএফ নেতৃবৃন্দ
প্রিন্ট নিউজ

মারিযা আক্তার স্টাফ রিপোর্টার:

ঢাকা, শনিবার, ৯ আগস্ট, ২০২৫ খ্রী:
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জবাই করে হত্যার সাথে জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার এবং দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা সহ সারাদেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী সারাদেশের ন্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের কাছে বেতন ভাতা চায় না। তারা দেশের পক্ষে বিনা বেতনে কাজ করতে সুরক্ষা চায়, এটা দিতে রাষ্ট্রের এত মায়াকান্না কেনো? দেশ গঠনের দীর্ঘ ৫৪ বছর ধরে সাংবাদিকদের কোন দাবিই রাষ্ট্র পূরণ করেনি। সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িত সকল আসামি গ্রেফতার করে দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তির করুন,যেন সাগর-রুনির বিচারের মত না ঘটে। বিচারের নামে কোন ধরনের বিতর্ক সাংবাদিকরা মেনে নেবেনা

ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সহ-সম্পাদক সেলিম নিজামী, রিয়াজুল হাসান অভি, কেন্দ্রীয় নেতা উজ্জ্বল ভুঁইয়া, শফিকুল ইসলাম, তারিক লিটু, মারিয়া আক্তার, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রফিকুল ইসলাম রনি, প্রশান্ত দাস, পাথর আহমেদ প্রমূখ। বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের চেয়ারম্যান টিএচএম জাহাঙ্গীরের নেতৃত্বে একটি টিম সমাবেশে যোগ দেন।

এদিকে সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার এবং সারাদেশে অব্যাহত নির্যাতন, মিথ্যা মামলার শিকার আসামী সাংবাদিকদের মুক্তির দাবিতে
জেলা, উপজেলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠন স্বস্ব ব্যানারে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি তোলেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭