গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এসইউএসবি
প্রতিবাদ বার্তা,
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি (এসইউএসবি)।
৭ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার বিশেষ প্রতিনিধি ছিলেন।বাংলাদেশ জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি (এসইউএসবি) পরিবার এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা,ঘৃণা ও জোর প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনার সাথে জড়িতদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।অন্যথায় সাংবাদিকরা রাজপথে নামতে বাধ্য হবে বলে জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।