সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

শাজাহানপুরে র‌্যাবের অভিযানে অভিনব কায়দায় পরিবহনকালে ৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাজাহানপুরে র‌্যাবের অভিযানে অভিনব কায়দায় পরিবহনকালে ৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

বগুড়া শাহজাহানপুরে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযান কৌশলে পরিবহনকালে ৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

১৮ জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী এলাকার সাজাপুর ফুলতলা আহমাদিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার গেটসংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আবুল কাশেম (৪৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার হরিপুর এলাকার বাসিন্দা; মোছাঃ আয়েশা সিদ্দিকা (২০), দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর এলাকার বাসিন্দা এবং মোছাঃ আছমা খাতুন (৪৫), একই থানার মধ্য বাসুদেবপুর এলাকার বাসিন্দা।

অভিযানে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ছাড়াও মাদক কারবারে ব্যবহৃত ২টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, ৪টি সিমকার্ড এবং নগদ ২ হাজার ৩৮০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য বিশেষ করে গাঁজা সরবরাহে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে লোকচক্ষুর আড়ালে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, মাদক নির্মূল করে সমাজকে নিরাপদ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা অঙ্গীকারবদ্ধ। এছাড়া যেকোনো ধরনের মাদক সংশ্লিষ্ট তথ্য জানাতে জনগণকে র‌্যাবকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭