সেনবাগে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাসুদ তাহের:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার দিবাগত (১৬ জুলাই) রাত ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনবাগ থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সেনবাগ উপজেলার ৩নং ডুমুরুয়া ইউনিয়নের গাজীরহাট বাজার এলাকা থেকে বাদশা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর আজ বুধবার (১৬ জুলাই ) দুপুর ১টার দিকে সেনবাগ থানা পুলিশ বাদশাকে আদালতে প্রেরণ করে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।