সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

হ্যান্ডকাফসহ পুলিশের কাছ থেকে পালালেন সাবেক বিএনপি নেতা

হ্যান্ডকাফসহ পুলিশের কাছ থেকে পালালেন সাবেক বিএনপি নেতা
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

ফেনীর ফুলগাজীর আমজাদহাটে কবির আহম্মদ চৌধুরী নামে সাবেক এক বিএনপি নেতা পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়েছেন। এ সময় তার স্বজনদের হামলায় ছাগলনাইয়া থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে ফুলগাজীর আমজাদহাট এলাকায় এ ঘটনা ঘটে।

ছাগলনাইয়া থানা পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

কবির আহম্মদ চৌধুরী নারী নির্যাতন মামলার আসামি। তিনি আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

আহত পুলিশ সদস্যরা হলেন- ফুলগাজী থানা পুলিশের উপপরিদর্শক রাফিদ, সহকারী উপপরিদর্শক দিদার ও কনস্টেবল সুমন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কবির আহম্মদ ছাগলনাইয়া থানায় করা একটি নারী নির্যাতন মামলার আসামি। মঙ্গলবার রাতে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় কবির আহম্মদ হ্যান্ডকাফসহ পালিয়ে যান। ঘটনাস্থলে তার সহযোগী রাকিবসহ স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে গত বছরের ৬ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তার জবাব সন্তোষজনক না হওয়ায় তখন তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়।

এ ব্যাপারে ছাগলনাইয়া থানা পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, আসামির স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭