সেনবাগের বীজবাগে সালিশি বৈঠকে মারামারির ভাইরাল ঘটনায় গ্রেফতার- ৩
মাসুদ তাহের:
নোয়াখালীর সেনবাগের ৮নং বিজবাগ ইউনিয়নের ফকিরহাট এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য স্থানীয় সালিশদারদের নিয়ে বৈঠক হয়। উক্ত বৈঠকে কথা কাটাকাটির জের ধরে জনৈক আলাউদ্দিন তার আত্মীয়-স্বজন নিয়ে গতকাল ১২/৭/২০২৫ ইং বিকেল ০৫:০০ ঘটিকায় ফকির হাট বাজারে আজিজুল হক গং দের উপর লোহার রড, কিরিচ, লাঠি-সোটা নিয়ে হামলা করে। এতে আজিজুল হকসহ এর ৫/৬ জন আহত হয়।
উক্ত ঘটনায় প্রধান আসামী আলাউদ্দিনসহ ১০/১২ জনের বিরুদ্ধে সেনবাগ থানার মামলা নং -৪, তারিখ:- ১৩/৭/২০২৫ইং, ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/
৩০৭/৫০৬ পেনাল কোড রুজু করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত ১ নং আসামী আলাউদ্দিন(৫০), পিতা- মৃত লোকমান হোসেন, সাং- মধ্য বীজবাগ, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী সহ তিনজন কে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।