সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

বালিয়া কান্দির আলোচিত ইয়াবা ব্যাবসায়ী ইসহাক ৪৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার

বালিয়া কান্দির আলোচিত ইয়াবা ব্যাবসায়ী ইসহাক ৪৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

মধুখালী অঞ্চলে ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত ইসহাক শেখ (২৭)-কে ফরিদপুর সেনা ক্যাম্প ও মধুখালী থানার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে তার কাছ থেকে ৪৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইসহাক দীর্ঘদিন ধরে মাদকের সক্রিয় সরবরাহকারী হিসেবে প্রশাসনের নজরে থাকলেও বারবার অভিযানে ব্যর্থ হওয়ায় সে পলাতক ছিল।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

সেনা সূত্রে জানা যায়, ১২ জুলাই রাত ১টা ২০ মিনিটে ফরিদপুর আর্মি ক্যাম্পে তথ্য আসে যে, মধুখালীর বিল আরালিয়া বাজার এলাকায় ইসহাক শেখ অবস্থান করছে এবং ইয়াবা লেনদেনে সক্রিয় রয়েছে। এই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল এবং মধুখালী থানার পুলিশ বাহিনী যৌথভাবে অভিযানের পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী, ১২ জুলাই ভোর ৪টা ৩০ মিনিটে বিল আরালিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইসহাক শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তার দেহ তল্লাশিতে ৪৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ইয়াবা সম্রাট ইসহাক শেখের বাড়ি, বালিয়াকান্দি শেখ পাড়া গ্রামে। গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্তে জানা যায়, ইসহাক শেখ দীর্ঘদিন ধরে রাজবাড়ী ও মধুখালী অঞ্চলে ইয়াবা সরবরাহের মূল উৎস হিসেবে কাজ করছিল। প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে ধরার জন্য একাধিকবার অভিযান চালালেও প্রতিবারই সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।

আটক ইসহাক শেখ এবং জব্দকৃত মাদকদ্রব্য মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ মাদক, অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। জনস্বার্থে সেনা ক্যাম্পসমূহ কে তথ্য দিয়ে
সহায়তা করার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭