সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

যাত্রাবাড়ীর মিনি কক্সবাজারে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

যাত্রাবাড়ীর মিনি কক্সবাজারে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া মিনি কক্সবাজারে বালুর মাঠের পাশের কাঁশবনে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের মামলার আসামি বোরহান উদ্দীনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (০৪ জুলাই) র‌্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র‌্যাব জানিয়েছে, ওই নারীর দুই বিয়ে হয়েছিল। সম্প্রতি তার ২য় স্বামীর সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে যায়। পরে গত ১০ জুন রাত ৮টার দিকে তার সাবেক স্বামীকে সিম ফেরত দিতে যান। এ সময় সেখানে তাকে দেখে ফেলেন তার প্রথম স্বামী। এরপর ওই নারীর প্রথম স্বামীর সঙ্গী মো. বোরহান উদ্দিনের সঙ্গে ২য় স্বামীর বাকবিতণ্ডা হয়। এসময় তারা ২য় স্বামীকে বেধড়ক মারধর করেন তারা। পরে ওই নারীকে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া মিনি কক্সবাজারের বালুর মাঠের পশ্চিম পাশের কাঁশবনে নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
র‌্যাব আরও জানায়, ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র‌্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র পাঠান। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে ডেমরা থানাধীন শাহজালাল রোড পুরান কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে বোরহান উদ্দীনকে গ্রেপ্তার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭