সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

কেরানীগঞ্জের কলাতিয়ায় মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলমান: দাউদ শিকদার,

কেরানীগঞ্জের কলাতিয়ায় মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলমান: দাউদ শিকদার,
প্রিন্ট নিউজ

স্টাফ রিপোর্টার পিন্টু শেখ

কেরানীগঞ্জের কলাতিয়ায় মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলমান: দাউদ শিকদার,
কেরানীগঞ্জের কলাতিয়ায় মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলমান: দাউদ শিকদার

কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নে মাদককে জিরো টলারেন্সে আনার লক্ষ্যে দলীয় লোকজন ও এলাকাবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক দাউদ শিকদার। মঙ্গলবার (১ জুলাই,২৫) সকালে কলাতিয়া ইউনিয়নে নিজ কার্যালয়ে মাদক নির্মূলে গৃহিত পদক্ষেপ সম্পর্কে
দৈনিক একুশের সংবাদের, দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীদের চিহ্নিত করতে গঠনমূলক পদক্ষেপ নেয়া হচ্ছে। মাদকের ছোবলে তরুণ সমাজ ধ্বংস হচ্ছে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তারাই আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে। তাই জাতির বৃহত্তর স্বার্থে পরিশ্রমী ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে চাইলে মাদক মুক্ত সমাজের কোন বিকল্প নেই।

অত্র এলাকায় মাদক নির্মূলে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করা হচ্ছে, মাদক ব্যবসার সাথে জড়িত অভিযুক্তদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হচ্ছে, বাবা-মায়েদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করার পাশাপাশি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী বিভিন্ন সচেতনামূলক উদ্যোগ নেয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর ঐক্যবদ্ধতার পাশাপাশি প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহবান জানান বিএনপি নেতা দাউদ শিকদার।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭