ফেনীতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী বিরোধী অভিযানে গাঁজাসহ আটক চার ব্যক্তিকে কারাদন্ড প্রদান ।
ফখরুল আলম সাজু:
ফেনী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ আটক চার ব্যক্তিকে আটক ও কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত ।
২৯ শে জুন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয় উদ্যোগে ফেনীর বিজ্ঞ এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), ফেনী সদর, ফেনীর সজীব তালুকদার এর নেতৃত্বে ফেনী মডেল থানাধীন রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রাহ্মণ পুকুর পাড় ও মৌলভীবাজার রেলক্রসিং এলাকায় মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০৪ জন মাদক সেবী ও গাঁজা ব্যবসায়ী আসামীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
বিজ্ঞ এ্যক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গ্রেফতারকৃত আসামীদেরকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মোবাইল কোর্ট এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত আসামীরা হলেন,
১। মোঃ জামান (৩০), পিতা- ফালু মিয়া, সাং- ধলিপাড়া, থানা- সদর দক্ষিণ ও জেলা কুমিল্লা।
সাজা- ১৫ (পনের) দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।
২। নুর নবী (২৬), পিতা বশির আহম্মদ সাং- ফরহাদনগর, থানা- ফেনী সদর ও জেলা ফেনী ।
সাজা- ১৫ (পনের) দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।
৩। দুরন্ত মন্ডল (২০), পিতা- লিটন মন্ডল সাং-উত্তর সহদেবপুর, থানা ও জেলা-ফেনী। সাজা ১৫ (পনের) দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।
৪। ঐক্য রায় চৌধুরী (১৯), পিতা-বিপুল রায় চৌধুরী সাং- মৌলভীবাজার, থানা ও জেলা - ফেনী। সাজা- ১৫ (পনের) দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।