শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ছাগলনাইয়ায় স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী গ্রেপ্তার

ছাগলনাইয়ায় স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী গ্রেপ্তার
প্রিন্ট নিউজ

নিজস্ব প্রতিনিধি : ছাগলনাইয়ায় স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী হাফেজ আহাম্মদকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার রাতে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম।
মামলা সূত্রে জানাযায়, উত্তর যশপুর গ্রামের মিজি বাড়ির কুয়েত প্রবাসী আবুল কালামের মেয়ে নাবিহা তাওসিন রাইসার (১৯) সাথে পুর্ব দেবপুর গ্রামের নুর ইসলাম আজম এর পুত্র হাফেজ আহাম্মদের গত ২০২৪ সালের ১৭ মে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক দাবীসহ পারিবারিক নানা কারনে নাবিহা তাওসিন রাইসার উপর স্বামী ও শশুড় বাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। এ ব্যাপারে স্ত্রী নাবিহা তাওসিন রাইসা বাদী হয়ে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালত স্বামী হাফেজ আহাম্মদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। সোমবার রাত সোয়া ২টায় পুর্ব দেবপুর গ্রামের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে হাফেজ আহাম্মদকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭