শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনীর সীমান্তে দু’মাসে ১৭৩ ভারতীয় গরু আটক

ফেনীর সীমান্তে দু’মাসে ১৭৩ ভারতীয় গরু আটক
প্রিন্ট নিউজ

মো: শাহীন আলম স্টাফ রিপোর্টার:

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে দুই মাসে ১৭৩টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। যেগুলো বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ঈদুল আজহাকে সামনে রেখে গত দুই মাসে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়।

এপ্রিল থেকে ৪ জুন পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭৩টি ভারতীয় গরু আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ শাড়ি কাপড়।

বুধবার ভোরেও ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত থেকে ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি কাপড় জব্দ করে বিজিবি।

সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭