শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনীতে ৩৪০ ইয়াবাসহ মাদককারবারি আটক

ফেনীতে ৩৪০ ইয়াবাসহ মাদককারবারি আটক
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাইন উদ্দিন (৩৫) নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে আটক করে। আটককৃত মাইন উদ্দিন সোহেল চন্দ্রপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদে ইয়াবা মজুদের খবর পেয়ে পরিদর্শক রাজু আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটি টিম নেয়াদ্দা ফরাজী বাড়ীর তাজুল ইসলামের ভাড়া বাসায় অভিযান চালায় এসময় মাইন উদ্দিনের ঘর থেকে পৃথক ২ টি পেকেট থেকে ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরী বাদী হয়ে দাগনভূঞা থানা মাদক আইনে একটি মামলা দায়ের করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক সোমেন মন্ডল জানান, মাইন উদ্দিন সোহেল দীর্ঘ দিন ঐ এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭