ছাগলনাইয়ায় অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান
মো: আরিফ হোসেন ছাগলনাইয়া প্রতিনিধি
বৃহস্পতিবার (১৫ মে) ফেনীর ছাগলনাইয়ার হাসপাতাল মোড়ের পাশে ফুটপাত দখল করে গড়ে উঠা বিভিন্ন স'মিলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
এসময় অবৈধভাবে গাছ রেখে ফুটপাত দখল করায় এস্কেভেটর দিয়ে তা সরিয়ে দেয়া হয় এবং অর্থদণ্ড প্রদান করা হয়। স'মিল মালিকরা নিজ উদ্যোগে ফুটপাতের জায়গা ছেড়ে দেবেন বলে জানাগেছে।
এসময় ৪ টি মামলায় ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ।
অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।










