ছাগলনাইয়াতে সাবেক ইউপি চেয়ারম্যান আটক
ফখরুল আলম সাজু
স্টাফ রিপোর্টার ঢাকা:
ফেনী ছাগলনাইয়া উপজেলা ৫ নং মহামায়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান মিনুকে আটক করেন পুলিশ।
১২ মে সোমবার গভীররাতে ফেনী নাজির রোড তার নিজ মালিকানাধীন ডিসি ভবন বাসা থেকে ফেনী জেলা গোয়েন্দা ও ছাগলনাইয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন।
৫ নং মহামায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজাহান মিনু নামে একাদিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার পুলিশ।










