শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

শার্শা থানা পুলিশের অভিযানে ১০পিচ স্বর্ণের বারসহ আটক ১

শার্শা থানা পুলিশের অভিযানে ১০পিচ স্বর্ণের বারসহ আটক ১
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে ১০টি স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১২টা ১৫ মিনিটে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের বাসিন্দা এবং শুনীল ঘোষের ছেলে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ১ কেজি ১৯২.৬৯ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক এক কোটি বিশ লক্ষ টাকা।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। এ ঘটনায় জড়িত অন্যদের খোঁজে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭