বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
আইন-আদালত

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট চলমান থাকবে বললেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি)

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট চলমান থাকবে বললেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি)
প্রিন্ট নিউজ

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর উপজেলায় বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি) শিবপুর। অদ্য ৭ অক্টোবর ২০২৬ ইং বুধবার বিকেলে শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার ও রসের হাড়ি মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করে বিএসটিআই আইন,২০১৮ এর ধারা ৩০ অনুযায়ী অসত্য তথ্য প্রদানের মাধ্যমে খাদ্য বিক্রয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫২ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন এর অপরাধ পরিলক্ষিত করে ,উক্ত অপরাধে ২টি মামলা দায়ের করে প্রতিষ্ঠান দুটিকে যথাক্রমে ১০,০০০/- (দশ হাজার) টাকা করে মোট ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। অভিযানে বিএসটিআই,নরসিংদী এবং শিবপুর মডেল থানার পুলিশ টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে শিবপুর উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে। এছাড়াও শিবপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটা, অবৈধ্য বালি উত্তোলন , বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড মুক্ত শিবপুর গরার জন্য দিবা রাত্র তিনি পরিশ্রম করে যাচ্ছেন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭