বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
আইন-আদালত

কক্সবাজার সদর মডেল থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০

কক্সবাজার সদর মডেল থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০
প্রিন্ট নিউজ

আনছারুল হক কুতুবী, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ জন আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২ জন চোর ও ছিনতাইকারী, ১৪ জন মাদকসেবী, পেনাল কোডের ২৯০ ধারায় ১৮ জন, ধর্তব্য অপরাধে ৫ জন এবং পরোয়ানাভুক্ত ১ জন রয়েছেন।

চোর ও ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার দুজন হলেন নুর মোহাম্মদ (২৬) ও মাসুদুল করিম ওরফে মাসুদ করিম (৪৪)। পুলিশের তথ্য অনুযায়ী, নুর মোহাম্মদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২০১৮ সালের দুটি মামলা রয়েছে। মাসুদুল করিমের বিরুদ্ধে ২০১২ ও ২০১৭ সালেরসহ তিনটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ১৪ জনের মধ্যে কক্সবাজার পৌরসভা, ঝিলংজা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন। এ ছাড়া পেনাল কোডের ২৯০ ধারায় গ্রেপ্তার ১৮ জনের মধ্যে কক্সবাজার ছাড়াও চকরিয়া, টেকনাফ, ঈদগাঁও, রামু, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া ও গাজীপুরের বাসিন্দা রয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। চোর-ছিনতাইকারী, মাদকসেবী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭