শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

চৌদ্দগ্রামে দেশীয় পণ্য ও ক্ষুদ্র কুটির শিল্প, শিশু-কিশোর আনন্দ মেলার উদ্বোধন

চৌদ্দগ্রামে দেশীয় পণ্য ও ক্ষুদ্র কুটির শিল্প, শিশু-কিশোর আনন্দ মেলার উদ্বোধন
প্রিন্ট নিউজ

কুমিল্লা প্রতিনিধি:মাছুম
ফিতা কেটে ও বেলুন উড়িয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের ঐতিহ্যবাহী করপাটি ও বৈলপুর মুক্তিযোদ্ধা বাজারের প্রাণকেন্দ্রে দেশীয় পণ্য, ক্ষুদ্র কুটির শিল্প ও শিশু কিশোর আনন্দ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় মেলা আগত ব্যবসায়ীদের সাফল্য কামনায় দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে এ উপলক্ষে আয়োজিত মেলার শুভ উদ্বোধন করেন করপাটি ও বৈলপুর মুক্তিযোদ্ধা বাজার পরিচালনা কমিটির সভাপতি কাজী মো. মহি উদ্দিন মুকুল, সাধারণ সম্পাদক কাজী মো. মহিন উদ্দিন নয়ন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাজারের ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম মজুমদার বাবলু, মাওলানা ছফি উল্লাহ পাটোয়ারী, মো. ইউসুফ বেপারী, কাজী জাফর আহমদ, সমাজসেবক মাছুম বিল্লাহ, আব্দুল মান্নান পাটোয়ারী, আবুল হাশেম, মো. ইউসুফ মিয়াজী, মো. শাহআলম, মো. জাহাঙ্গীর হোসেনসহ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

করপাটি ও বৈলপুর মুক্তিযোদ্ধা বাজার পরিচালনা কমিটির সভাপতি কাজী মো. মহি উদ্দিন মুকুল ও সাধারণ সম্পাদক কাজী মহিন উদ্দিন নয়ন সহ উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বাজার সার্বিক উন্নয়নের লক্ষ্যে এ মেলাটির আয়োজন করা হয়েছে। এটি দীর্ঘ এক মাস যাবৎ চলবে। উক্ত মেলায় ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য সহ বিভিন্ন প্রকার মুখরোচক ফুড আইটেম, কসমেটিকস সামগ্রী, আধুনিক ডিজাইনের উন্নতমানের কাপড়চোপড়, চামড়াজাত পণ্য, মিষ্টান্ন সামগ্রী, মুখরোচক আচার সামগ্রী ও দেশীয় সকল পণ্য পাওয়া যাবে। এছাড়াও এখানে শিশু-কিশোরদের জন্য রয়েছে বিভিন্ন রমক রাইডের ব্যবস্থা সহ সকল প্রকাশ আনন্দ-বিনোদনের সুব্যবস্থা। এ সময় তারা আশেপাশের সকল গ্রামের সাধারণ মানুষ সহ দূর-দূরান্তের সকল ক্রেতাসাধারণের দৃষ্টি আকর্ষণ করে মেলায় আসার উদাত্ত আহ্বান জানিয়ে মেলায় আয়োজিত সকল প্রকার বিনোদন উপভোগ করার জন্য বিনীত অনুরোধ জানান।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭