শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

"পিপিএম-সেবা" পদকে ভূষিত হলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান

"পিপিএম-সেবা" পদকে ভূষিত হলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান
প্রিন্ট নিউজ

মো: আরিফুল ইসলাম:

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ সালাহউদ্দিন আহমদ,স্বরাষ্ট্র মন্ত্রণালয় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান'কে সম্মানজনক পিপিএম-সেবা পদক পরিয়ে দেন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

এই মর্যাদাপূর্ণ অর্জন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নের্তৃত্ব, সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার এক অনন্য স্বীকৃতি।
পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের এই গৌরবময় অর্জন নারায়ণগঞ্জ জেলা পুলিশের জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও সম্মানের বিষয়। তাঁর এই সাফল্য জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরো নিষ্ঠাবান, দক্ষ, সাহসী ও জনসেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭