শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

কালিহাতী প্রেসক্লাব থেকে তিন সদস্যকে বহিষ্কার

কালিহাতী প্রেসক্লাব থেকে তিন সদস্যকে বহিষ্কার
প্রিন্ট নিউজ

বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের তিন সদস্যকে শৃঙ্খলা বিরোধী কার্যকান্ডের অভিযোগে সংগঠন থেকে প্রাথমিক সদস্য পদ সহ স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত সদস্যরা হলো - রশিদ আহমেদ আব্বাসী, আনিছুর রহমান শেলী ও মিজানুর রহমান শামীম।

কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত ও সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টনের যৌথভাবে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে প্রেসক্লাবের কার্যকরী পরিষদের এক বিশেষ সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত সদস্যরা এখন থেকে কালিহাতী প্রেসক্লাবের সদস্য হিসেবে পরিচয় বহন করতে পারবেন না। তাদের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব তাদের নিজেদের, প্রেসক্লাব বহিস্কৃত সদস্যদের অপকর্মের দায়-দায়িত্ব নিবেনা।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭