বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

শিক্ষা সফরে যাওয়ার সময় শিক্ষার্থীদের গলায় ছুরি ঠেকিয়ে চার বাসে ডাকাতি

শিক্ষা সফরে যাওয়ার সময় শিক্ষার্থীদের গলায় ছুরি ঠেকিয়ে চার বাসে ডাকাতি
প্রিন্ট নিউজ

নিজস্ব প্রতিনিধিঃ

শিক্ষা সফরে যাওয়ার সময় টাঙ্গাইলে একটি মাধ্যমিক বিদ্যালয়ের চারটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা শিক্ষার্থী গলায় রামদা, ছুরি ঠেকিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার লুট করেছে। একই স্থানে একাধিক ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশের ভাষ্য, তারা ডাকাতি ঠেকাতে তৎপর রয়েছে। তবে স্থানীয়রা বলছেন অন্য কথা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সাগরদিঘী-ঘাটাইল সড়কের মালিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়ারা জানান ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের চারটি বাস শিক্ষা সফরের উদ্দেশে নাটোর যাচ্ছিলো। ওই এলাকায় গজারি গাছ ফেলে তাদের বাস আটকায় একদল সশস্ত্র ডাকাত। পরে বাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হয়।

সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল ইসলাম রুবেল জানান, ডাকাত দলের কয়েকজন প্রথমে সড়কে গাছ ফেলে। পরে চালককে অস্ত্রে মুখে জিম্মি করে গাড়িতে ঢুকে গলায় অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট করে। তখন বাসে থাকা শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আতঙ্কে যার কাছে যা ছিল সব দিয়ে দিয়েছে।

এদিকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে একই স্থানে ডাকাতির শিকার হয়েছেন সাগরদিঘী এলাকার আজমত আলী নামের এক ব্যক্তি। ডাকাতরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে ২০ হাজার টাকা, মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা মো. জলিল মিয়া বলেন, সাগরদিঘী-ঘাটাইল সড়কে দীর্ঘদিন ধরেই ডাকাতির ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসনের কার্যকরী পদক্ষেপের অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। রাত হলেই এই সড়কটি আতঙ্কের নাম হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম লিটন ভুঁইয়া বলেন, প্রশাসনের নজরদারি না থাকায় ডাকাতরা বারবার একই জায়গায় হামলা চালাচ্ছে। আমরা রাতে চলাফেরা করতে ভয় পাই। এখানে একটা পুলিশ চেকপোস্ট স্থাপনের দাবি করেন তিনি।

ডাকাতির ঘটনায় পুলিশ তৎপর রয়েছেন বলে দাবি করেছেন গোপালপুর সার্কেলের এসপি মো. রাসেল রানা। তিনি দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ঘটনায় আমরা তৎপর। স্থানীয়রা তথ্য দিয়ে সহযোগিতা করলে আমাদের কাজ করতে সুবিধা হবে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭