মানারাত হাসপাতাল পরিদর্শন করলেন ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের স্বপন মানারাত হাসপাতালের ডায়াগনস্টিক ল্যাব এর নতুন সেটআপ এবং হাসপাতাল পরিদর্শন করেছেন। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে ডাঃ আবু তাহের স্বপন উক্ত হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন টিমে আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপেন্টক্সের মেডিকেল অফিসার ডাঃ একেএম ফাহাদ, উপজেলা সেনিটারী ইন্সপেক্টর ফখরুল ইসলাম ও অফিস সহকারী সফিকুল রহমান প্রমূখ। স্বাস্থ্য কর্মকর্তার দিকনির্দেশনায় নির্মিত প্যাথলজিক্যাল ল্যাব এর নতুন সেটআপ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।










