শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

ফেনীতে পিকআপের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫

ফেনীতে পিকআপের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫
প্রিন্ট নিউজ

ফেনীতে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের পেছনে ধাক্কা দিলে পাঁচজন ঢালাই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় ১৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজিয়া মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

আহত শ্রমিকরা জানিয়েছেন, তারা চট্টগ্রামের বাঁশবাড়িয়া এলাকায় ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ফেনী ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

হতাহতদের সবাই ফেনী শহরের সুলতানপুর এলাকায় থাকতেন। তাদের বাড়ি ভোলা ও রংপুর এলাকায় বলে জানা গেছে।

ফেনী হাইওয়ে পুলিশের ওসি হারুন অর রশিদ জানান, লেমুয়া ব্রিজের পাশে হাফেজিয়া মাদ্রাসার সামনে দাড়াঁনো পিকআপ ভ্যানের পিছন থেকে কার্ভার ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫ জন মারা যায়।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭