মটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক সাঈদখানকে ঢাকায় স্থানান্তর করা হবে
ফেনী প্রতিনিধি:
মটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ফেনীর সাঈদখানকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। চলতি মাসের ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় নিজ চালিত মটর সাইকেল থেকে পড়ে সাঈদখানের কোমর, ডান পার ওপরের অংশ মারাত্নক ভেঙ্গে গেলে তিনি ফেনীর স্টারলাইন স্পেশালাইজড হাসপাতালে চারদিন চিকিৎসা নেয়ার পর তার শারিরিক অবস্থার অবনতি হতে চলছে। এখনো পা ও হাড়ের প্রচন্ড ব্যাথা কমছেনা। ফলে অর্থোপেডিক্স বিশেষজ্ঞর পরামর্শে তিনি ঢাকাতে চিকিৎসা নিতে যাচ্ছেন। সাঈদখান প্রায় ৪১ বছর মহান সাংবাদিকতা পেশায় নিয়োজিত। তার শারিরিক খোঁজ খবর নিতে প্রতিদিন সকাল সন্ধ্যা আত্নীয় স্বজন, সহকর্মী, রাজনীতি বিধ, সমাজসেবক, শুভাকাঙ্খি দর্শনার্থীরা তার বাসভবন ও হাসপাতালে যাওয়া আসা অব্যাহত রেখেছেন।
সাঈদখসন বর্তমানে উদয় পত্রিকাও উদয় টিভি অনলাইনের ভারপ্রাপ্ত সম্পাদক, জাতীয় দৈনিক আমার বার্তার স্টাফ রিপোর্টার, স্থানীয় দৈনিক আলোকিত গন মাধ্যম পত্রিকার স্পেশাল প্রতিবেদক পদে দক্ষতার সাথে কাজ করছেন। সাঈদখান ফেনী।










