কক্সবাজারে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের মহাসচিব সংবর্ধিত:
আনছারুল করিম কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:
বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সম্মানিত মহাসচিব জনাব মোঃ শান্ত ইসলামকে কক্সবাজার জেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ২২/১২/২০২৫ খ্রি: সকাল ১১.৩০টায় কক্সবাজার শহরে জেনারেল টিচার্স এসোসিয়েশন কার্যালয়ে এ সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তাগণ এমপি ও ভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ও ১৫% বাড়ি ভাড়া আদায়ের অগ্রণী ভূমিকা পালনকারী জনাব মোঃ শান্ত ইসলাম,অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সহ সবাইকে ধন্যবাদ জানান এবং আগামীতে জাতীয়করণ আন্দোলন সহ সকল শিক্ষক আন্দোলনে জনাব সন্তুষ্ট ইসলামকে আরো জোরালো ভূমিকা পালন করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জনাব শান্ত ইসলাম বলেন, অতীতের এমপি ও ভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ও ১৫% বাড়ি ভাড়া আদায় সাধারণ শিক্ষকদের উপস্থিতি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাহস অনেক গুন বৃদ্ধি পেয়েছে এবং আগামীতে কক্সবাজার জেলা সহ সারা বাংলাদেশে শিক্ষক সমাজ আমাদের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জেনারেল টিচার্স এসোসিয়েশনের কক্সবাজার জেলা সভাপতি জনাব নুরুল হাকিম।
সভায় আরো বক্তব্য রাখেন জনাব মোজাম্মেল হক, জনাব আনছারুল হক সহ আরো অনেকে।










