জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয়: এডভোকেট আল আমিন
আরিফুল ইসলাম:
ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে এক বিশেষ বার্তায় শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আল আমিন।
এক বিবৃতিতে তিনি বলেন, “একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
এডভোকেট আল আমিন আরও উল্লেখ করেন যে, ছাত্র-জনতার সুদৃঢ় ঐক্য ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশের চেতনাকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।
দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জের স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা শ্রদ্ধার্ঘ্য ও স্মরণসভার আয়োজন করা হয়।