বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আমানউল্লাহ আমানকে মনিরুল আলম সেন্টুর অভিনন্দন

​মো: আরিফুল ইসলাম:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটি’র সদস্য মনোনীত হওয়ায় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক ডাকসু ভিপি ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু।
​এক অভিনন্দন বার্তায় আলহাজ্ব মনিরুল আলম সেন্টু বলেন, “আমানউল্লাহ আমান ভাই দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথে থেকে সবসময় দেশ ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অবিচল নেতৃত্ব দিয়েছেন। বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির মতো গুরুত্বপূর্ণ পদে তাঁর এই অন্তর্ভুক্তি আমাদের দলকে আরও বেশি সুসংহত, গতিশীল ও শক্তিশালী করবে।”
​তিনি নতুন মনোনীত এই নেতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেন।
​শুভেচ্ছা বার্তায় কুতুবপুর ইউপি চেয়ারম্যান আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, আমানউল্লাহ আমানের মতো অভিজ্ঞ রাজনৈতিক নেতৃত্বের হাত ধরে আগামী দিনে দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলন এবং দলের সাংগঠনিক কার্যক্রম নতুন গতি লাভ করবে।
​আমানউল্লাহ আমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় ফতুল্লা থানা বিএনপি এবং কুতুবপুর ইউনিয়ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং জাতীয় রাজনীতিতে তাঁর নেতৃত্বের প্রশংসা করেছেন।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন