শহীদ জিয়া ও বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে ওলামা দলের উদ্যোগ: নেতৃত্ব দিলেন অ্যাডভোকেট আবুল হোসেন

মো: আরিফুল ইসলাম:

নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঐতিহাসিক বিজয়ে এবং দলীয় আদর্শের প্রতি সম্মান জানাতে জিয়ার মাজার ও বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ। ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মো. আবুল হোসেনের নেতৃত্বে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা এতে অংশ নেন।
​জিয়ারত শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় সফলতা কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান নেতৃবৃন্দ।
​মোনাজাত পরিচালনা শেষে অ্যাডভোকেট মাওলানা মো. আবুল হোসেন বলেন, “দেশ ও গণতন্ত্রের চরম সংকটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিভাবকতাতুল্য ভূমিকা রেখেছেন, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তাঁর নির্বাচিত হওয়া তারই যোগ্য স্বীকৃতি। শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়ার সংগ্রামী চেতনাকে ধারণ করে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে দেশ ও জনগণের সার্বিক কল্যাণে কাজ করে যাবেন বলে আমরা আশাবাদী।”
​শ্রদ্ধা নিবেদনকালে ওলামা দলের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন