প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর কৃতজ্ঞতা ও অভিনন্দন

​মোঃ আরিফুল ইসলাম:

​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন প্রদান এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও ছাত্রদলের সাবেক সভাপতি শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব অর্পণ করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলহাজ্ব মনিরুল আলম সেন্টু।
​তিনি ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান।
​এক যৌথ অভিনন্দন বার্তায় আলহাজ্ব মনিরুল আলম সেন্টু বলেন:
​”যোগ্য, প্রবীণ ও দেশপ্রেমিক নেতৃত্বকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে মূল্যায়ন করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, সেজন্য আমরা তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।”
​তিনি আরও উল্লেখ করেন যে, মহামান্য রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর মতো পরীক্ষিত ও গতিশীল নেতৃত্ব দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষা ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেশি সুদৃঢ় করবে।
​সংবাদ বার্তায় আলহাজ্ব মনিরুল আলম সেন্টু ফতুল্লা থানা বিএনপি এবং কুতুবপুর ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণের পক্ষ থেকে নবনিযুক্ত শীর্ষ দুই ব্যক্তিত্বকে প্রাণঢালা শুভেচ্ছা জানান এবং রাষ্ট্র পরিচালনায় তাঁদের সর্বাঙ্গীন সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন