ফতুল্লায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে থানা বিএনপি নেতা শহীদুল্লাহর কার্যালয়ে দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত
মো: আরিফুল ইসলাম:
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
গতকাল ১৫ আগস্ট (শনিবার) ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোঃ শহিদুল্লাহর চিতাশালস্থ রাজনৈতিক কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে তবারক বিতরণ করা হয়। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটেন বিএনপি নেতারা।
উক্ত অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপি ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।