শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনীতে কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও প্রচার জুলাই আন্দোলনের নেত্রী মাহবুবা তাবাচ্ছুম ইমা গ্রেপ্তার।

ফেনীতে কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও প্রচার জুলাই আন্দোলনের নেত্রী মাহবুবা তাবাচ্ছুম ইমা গ্রেপ্তার।
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু ফেনীঃ

ফেনীতে কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও প্রচার, জুলাই আন্দোলনের নেত্রী গ্রেপ্তার কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও প্রচার, ফেনী কলেজের ১ ছাত্রীর (২২) অশ্লীল ভিডিও ধারন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় জুলাই আন্দোলনের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানার পুলিশ।

১০ এপ্রিল বৃহষ্পতিবার সকালে শহরের পাঠানবাড়ী এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়, ভুক্তভোগীর দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ইকবাল হোসেন পরিদর্শক তদন্ত ওসি।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

সূএে জানা গিয়েছে, নোয়াখালীর জেলা কবিরহাট উপজেলার এক ছাত্রী (২২) ফেনীর জুলাই আন্দোলনের নেত্রী মাহবুবা তাবাচ্ছুম ইমার (২২) সাথে শহরের পাঠান বাড়ী এলাকার পাঠান হাউজে ভাড়া থাকতেন।

গত ২১ জানুয়ারি রাতে কৌশলে ওই ছাত্রীর কিছু ভিডিও ধারণ করে ইমা ও তার বন্ধু আদিল মাহমুদ আসিফ (২৩) এবং জামিল হোসেন চয়ন (২২)।

ধারণকৃত ভিডিওগুলো অশ্লীলভাবে এডিট করে তারা পরষ্পর যোগসাজশে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।

এসব ভিডিও নজরে আসলে ভুক্তভোগী ছাত্রী বাদি হয়ে ৩ জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের ৮(২), ৮(৩), ও ৮(৭) ধারায় ফেনী মডেল থানা মামলা করেন।

আসামি গণ হলেন, ফুলগাজী উপজেলা আনন্দপুর গ্রামের আবদুল কাদের এর মেয়ে ও ফেনীর জুলাই আন্দোলনের নেত্রী মাহবুবা তাবাচ্ছুম ইমা, ফেনীর পূর্ব উকিল পাড়ার আবদুস ছাত্তারের ছেলে আদিল মাহমুদ আসিফ এবং ফুলগাজী উপজেলার শ্রী চন্দ্রপুর গ্রামের কাজী বেলাল হোসেনের ছেলে জামিল হোসেন চয়ন।

ফেনী মডেল থানার পরিদর্শক তদন্ত ওসি ইকবাল হোসেন বলেন, শহরের পাঠানবাড়ী এলাকার একটি ভাড়া বাসা থেকে ইমাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, এজাহারনামীয় অপর ২ আসামি পলাতক রয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭