বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ময়মনসিংহে মাদ্রাসায় যাওয়ার পথে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ, গ্রেফতার-৩

ময়মনসিংহে মাদ্রাসায় যাওয়ার পথে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ, গ্রেফতার-৩
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে ১ তরুণীকে (২১) ১টি বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

২২ সেপ্টেম্বর সোমবার ভোর ৪টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা মারুয়াখালী গ্রাম থেকে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়, গত ১৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা মারুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

২১ সেপ্টেম্বর রবিবার রাতে ভুক্তভোগীর পক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় ১টি অভিযোগ করা হয়, অভিযোগ আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- শাহিন মিয়া (৩৬), রুবেল (৪২) ও রেজাউল করিম জয় (২২)। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে শাহিনের বাড়িতেই ঘটনাটি ঘটেছে।

সূত্রে জানা গিয়েছে, ১৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মাদ্রাসার উদ্দেশে বের হওয়ার প্রায় ১৫ মিনিট পর ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা মারুয়াখালী গ্রামের শাহিন মিয়া ও তার সহযোগীদের সহায়তায় কৌশলে ওই তরুণীকে নিজের বসতঘরে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, তরুণীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭