বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

জয়পুরহাটে গৃহবধূ হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে গৃহবধূ হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

জয়পুরহাট জেলা শহরের জানিয়ার বাগান এলাকায় চাঞ্চল্যকর গৃহবধূ সাজেদা ইসলাম সাজু হত্যা মামলায় ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত, একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট জেলা সদর উপজেলার খনজনপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন এবং একই এলাকার আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ।

মামলার নথিপত্রের বিবরণে জানা যায়, জয়পুরহাট জেলা শহরের জানিয়ার বাগান এলাকায় ভাড়া বাসায় ছোট মেয়েকে নিয়ে বসবাস করতেন গৃহবধূ সাজেদা ইসলাম সাজু তার স্বামী সিলেট ১টি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, মেয়ের পড়াশোনার সুবাদে স্থানীয় ১টি স্কুলের কম্পিউটার অপারেটর আবু সাঈদের সঙ্গে সাজেদার পরিচয় হয়।

২০২২ সালের ২৭ সেপ্টেম্বর সাজেদার মেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে যায়, এ সময় আসামিরা সাজেদার বাড়িতে গিয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়, এতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে সাজেদার মুখে কসটেপ লাগিয়ে হাত বেঁধে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

পরে পরীক্ষা শেষে বাড়িতে ফিরে মায়ের মরদেহ দেখতে পায় তার মেয়ে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর ২০২২ জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন, দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহানুর রহমান শাহীন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭