বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতিরঅভিযোগ তদন্তে দুদকের অভিযান

রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতিরঅভিযোগ তদন্তে দুদকের অভিযান
প্রিন্ট নিউজ

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ তার বাবার ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে একের পর এক কাজ বাগিয়ে নেয়া ও প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্ত করেছে দুদক।

২২সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নে পাউবো'র সেচ প্রকল্প পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা। এসময় তারা তদন্ত করে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে সত্যতা যাচাই করেন।
এব্যাপারে দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, দুদক প্রধান কার্যালয় থেকে আমাদের তিন সদস্যের এনফোর্সমেন্ট টিম রূপগঞ্জের দাউদপুরে সেচ প্রকল্প পরিদর্শন করেছি। এর আগে আমরা মতিঝিলে অবস্থিত কার্যালয়ে গিয়ে ডকুমেন্টস সংগ্রহ করি।

এখানকার নির্বাহী প্রকৌশলীর পিতা মামুনুর রশিদ এই জোনের অন্তত ৭টি কাজ করে প্রায় ৪০ লাখ টাকা উত্তোলন করেছেন। এটি নির্বাহী প্রকৌশলীর কার্যক্রমের সাথে স্বার্থের সংঘাত তৈরি করে। আমরা তাদের কাজগুলো পরিদর্শন করেছি। পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদনে তুলে ধরা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা, উপ-সহকারী পরিচালক জাকির হোসেন ও মুস্তাফিজুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭