বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

চৌদ্দগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যাক্ত ভবনে গাঁজা সেবনভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান

চৌদ্দগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যাক্ত ভবনে গাঁজা সেবনভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান
প্রিন্ট নিউজ

(কুমিল্লা) প্রতিনিধি:মাছুম
কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে গাঁজা সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করেছে হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্যরা।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাফকাত আলীর নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনের মধ্যে একজনকে ৩০ দিন এবং অপরজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতাল এলাকায় মাদক সেবন, বাজে আড্ডা কিংবা অনাকাক্সিক্ষত কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রোগী ও স্বজনদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। সবার সহযোগিতায় গড়ে উঠুক একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল হাসপাতাল।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭