বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার-৪

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার-৪
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকা যাত্রাবাড়ীর থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং লালবাগ এলাকায় অভিযান চালিয়ে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলাউদ্দিন (২৮) ও আবদুল্লাহ (২৮)।

গ্রেফতারকৃতদের মধ্যে থেকে ১ জনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লালবাগ এলাকা থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ১ সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান, এর আগে, গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানার সামনের রাস্তায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে ১ জন পথচারী গুরুতর আহত হয়, ওই বিষ্ফোরণের ঘটনার পর যাত্রাবাড়ী থানা পুলিশ ও ডিবি’র ওয়ারী বিভাগ যৌথ ভাবে তদন্ত শুরু করে।

তদন্তকারীরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করেন।

১৯ সেপ্টেম্বর শনিবার রাজধানীর পুরান ঢাকার বংশাল থেকে রায়হান উদ্দিনকে গ্রেফতার করে ডিবি’র ১টি দল।

এরপর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে, ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে লালবাগ থানার অন্তর্গত জেন সাহা রোডের ১টি ১০ তলা ভবনের নিচতলার পার্কিং এলাকায় অভিযান চালায় ডিবি।

এসময়, পার্কিং এলাকার ১টি পিলারের পাশে রাখা ইটের খোয়ার বস্তার ভিতর থেকে লাল টেপ দিয়ে মোড়ানো অবিস্ফোরিত ৪টি ককটেল উদ্ধার করা হয়, পরবর্তীতে, ডেমরার ডগাইর এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।

ডিবি জানান, রায়হান এর আগেও মতিঝিল থানায় দায়ের করা ১টি মামলায় গ্রেফতার হয়েছিল, দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে সে পুনরায় অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানান, প্রাথমিক তথ্যানুযায়ী গ্রেফতারকৃত ৪ জনই ১টি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতার করতে ডিবি এবং থানা পুলিশের দল গুলো অভিযান অব্যাহত রেখেছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭