বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড

দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড
প্রিন্ট নিউজ

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানা পুলিশ এসআই দিপু কুমার, শিবু ও দীননাথের নেতৃত্বে অভিযান চালিয়ে ভোগনগর ইউনিয়ন ভাবকির একটি আখ ক্ষেতে চলতি জুয়া খেলার আসর থেকে চিহ্নিত জোয়ারু মাকড়াই গ্রামের আব্দুল হাকিমের পুত্র আব্দুল মতিন, একই গ্রামের মৃত সেলিমের পুত্র মনজুরুল ইসলাম কে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক করে।

আটককৃত ২ জুয়ারি কে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন পরিচালিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের কে ৬ হাজার ও ৩ হাজার টাকা জরিমানা এবং ১০ দিন করে কারাদণ্ড প্রদান করে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে কোন ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা প্রস্তুত।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭