বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযান: ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযান: ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ
প্রিন্ট নিউজ

​ফেনী প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে ছাগলনাইয়া সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত এসব গাঁজা আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
​ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং চোরাচালান ও মাদকের বিস্তার ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সজাগ রয়েছে। সীমান্ত এলাকাকে সুরক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭