বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

কেরানীগঞ্জে যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদে ঝটিকা অভিযান

কেরানীগঞ্জে যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদে ঝটিকা অভিযান
প্রিন্ট নিউজ

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু:

যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ফুটপাত ও সড়কের অংশ দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা জেলা পুলিশ সুপার। এই সময় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে তোলা বিভিন্ন অবৈধ স্থাপনা, দোকানপাট ও সিএনজি স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। লায়ন্স শপিংয়ের সামনে থেকে কদমতলী গোলচত্বর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানকালে ফুটপাত ও সড়কের ওপর বসানো দোকানপাট ও অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে সড়কের ওপর থাকা সিএনজি স্ট্যান্ডও সরিয়ে দিয়ে যান চলাচলের পথ উন্মুক্ত করা হয়। ভবিষ্যতে ফুটপাত বা সড়ক দখল করে ব্যবসা কিংবা কোনো ধরনের স্থাপনা না বসাতে সংশ্লিষ্টদের সতর্ক করে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, যানজট কমানো এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এ অভিযান চালানো হচ্ছে। সাধারণ মানুষের চলাচলের পথে কেউ বাধা সৃষ্টি করলে, তিনি যেই হোন না কেন, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘আমরা সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাই। তাই তাঁদের কোনো দুর্ভোগ মেনে নেওয়া হবে না।’

অভিযানে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক দক্ষিণ) তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন (দক্ষিণ) শহিদুল আলম,
ঢাকা জেলা ডিবি দক্ষিণের  ওসি আশফাক রাগীব হাসান। কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ থানা অফিসার ইনচার্জ সহ।
পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭