বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ময়মনসিংহে যুবককে পুড়িও হত্যা করেন দুর্বৃত্তরা

প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা ‍উপজেলায় ১ যুবকের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে।

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ১২টার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ হোসেন নামে যুবকের মৃত্যু হয়।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

গতকাল ৯ সেপ্টেম্বর বুধবার রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

মুক্তাগাছা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম দৈনিক দেশের আয়নাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফরহাদ হোসেন মুক্তাগাছা শহরের মধ্যহিস্যা এলাকার আব্দুস সাত্তারের ছেলে, তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন।

স্থানীয় ও পুলিশ জানান, গতকাল রাতে ফরহাদ হোসেনকে ২ জন লোক ডেকে কথা আছে বলে, ফরহাদ হোসেন বাসা থেকে বের হওয়ার সময় পেছন থেকে ফরহাদের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা, চিৎকার শুনে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে উন্নত চিকিৎসক জন্য ফরহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফরহাদের বাবা আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, রাতে ২ জন লোক আমার ছেলে ফরহাদ ডাকে কথা আছে এ বলে, আমার ছেলে ফরহাদ তাদের কথায় রাতে বাসা থেকে বের হওয়ার সময় মুখোশ পরা ২ জন লোক জাপটে ধরে ফরহাদের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, ফরহাদ মাদকের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি সহ সামাজিক আন্দোলনে সক্রিয় ছিল, এসব বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল, তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

মুক্তাগাছা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, কেন বা কী কারণে আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে, মরদেহ হাসপাতালের মর্গে আছে।

এ ঘটনায় এখনো মামলা করা হয়নি বলে জানান তিনি।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭