বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

ঢাকা গাজীপুর টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে ফারুক হোসেন নামে ১ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

১৪ মে বৃহস্পতিবার ভোরে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন ফেনী জেলার ফুলগাজী থানার দক্ষিণ ধর্মপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে, তিনি টঙ্গী পূর্ব থানার মরকুন পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন, নিহত ফারুক হোসেন ওই ভবনের একাংশের মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানার মরকুন পূর্বপাড়া গুদারাঘাট এলাকার বায়তুল্লাহ জামে মসজিদের সামনে শাহাবুদ্দিনের নির্মাণাধীন ৭ তলা ভবনটির মালিক ৫ ভাই, তাদের মধ্যে ১ ভাই হলেন নিহত ফারুক, তিনি ভবনের নিচতলায় থেকে নিয়মিত নির্মাণ কাজ দেখা শুনা করতেন।

বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার মধ্যে কোনো ১ সময় ভবনের ৬ষ্ঠ তলার লিফট ওয়ালের সঙ্গে রশি বাঁধা অবস্থায় তার ঝুলান্ত লাশ ঝুলতে দেখা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নিহত ফারক ভবনের মালিক ৫ ভাইয়ের ১ জন, ফারুক এর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, বিষয়টি তদন্ত চলছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭