বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ফেনীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত,আহত বাবা ও বোন! হামলাকারী ছেলে গ্রেপতার

ফেনীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত,আহত বাবা ও বোন! হামলাকারী ছেলে গ্রেপতার
প্রিন্ট নিউজ

দেশের আয়না ডেস্ক:

ফেনীর দাগনভূঁঞা উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা গুলশান আরা বেগম লাকি (৪০)) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাবা মোস্তফা ভূঁঞা (৫০) ও বোন মিথিলা মোস্তফা সাহারা (১৮)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপর-ই হামলাকারী ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাএ ১০টা রাঁত ৯ টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মাতু মেস্তরি বাড়ীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক মোশাররফ হোসেন রাফি মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে, উত্তেজিত হয়ে ছুরি দিয়ে, তার মা গুলশান আরা বেগম লাকি আক্তারের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন মা। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে, দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় হামলায় আহত হন নিহতের স্বামী মোস্তফা ভূঁঞা এবং তাদের মেয়ে মিথিলা মোস্তফা সাহারা। তাদেরকে গুরুত্বর আহত অবস্থায় ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে খবর দিলে দ্রুত অভিযান চালিয়ে ঘাতক রাফিকে আটক করে থানায় নিয়ে যায়।

দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং হামলাকারীকে আটক করি। প্রাথমিকভাবে জানা গেছে, সে মাদকাসক্ত ছিল এবং পারিবারিক বিরোধের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের লোকজনের উপর হামলার জন্য অনলাইনে অর্ডার দিয়ে ঘাতক রাফি ২টি চুরি ঢাকা থেকে নিয়ে আসে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত রাফি দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত ছিল। পরিবারের লোকজন চেষ্টা করেও তাকে মাদক সেবন থেকে সরাতে পারেনি। এদিকে এ হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭